News71.com
 Bangladesh
 08 Apr 16, 02:49 AM
 666           
 0
 08 Apr 16, 02:49 AM

বড় প্রকল্পের জন্য পৃথক বাজেট প্রনয়ণ করা হবে ।।  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

বড় প্রকল্পের জন্য পৃথক বাজেট প্রনয়ণ করা হবে ।।  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

নিউজ ডেস্কঃ আগামী অর্থবছরে বড় প্রকল্পে অর্থায়নের জন্য পৃথক বাজেট করা হবে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘পৃথক বাজেট বড় প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত করবে।’ গতকাল রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

এমসিসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও আইসিসি সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের বাজেটের আকার অব্যশই চলতি বাজেটের চেয়ে বড় হবে। এতে বৃহৎ প্রকল্পের ক্ষেত্রে পৃথক বাজেটের বিধান রাখা হবে। এর আগে সরকার ৬টি বড় প্রকল্প চিহ্নিত করেছিলো। এগুলো হলো-পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর আনবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, গভীর সমুদ্র বন্দর এবং রূপান্তরিত গ্যাস টার্মিনাল।

অর্থমন্ত্রী আরও বলেন, বড় প্রকল্পসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে অর্থায়নের জন্য রাজস্ব আয় বাড়াতে রাজস্ব প্রশাসনে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।শুল্ক আদায়ে হয়রানি বন্ধে শুল্ক আইন পাস করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন