News71.com
 Bangladesh
 08 Apr 16, 07:18 AM
 747           
 0
 08 Apr 16, 07:18 AM

গণতন্ত্র কাচের গ্লাস নয় যে ধ্বংস হয়ে যাবে ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

গণতন্ত্র কাচের গ্লাস নয় যে ধ্বংস হয়ে যাবে ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্কঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিচ্ছিন্ন কয়েকটি হত্যাকাণ্ড, ব্লগার হত্যার পর 'গণতন্ত্র গেল' বলে যারা শোরগোল করেন, তাদের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্র কোন কাচের গ্লাস নয়, এত ঠুনকো নয় যে, এতেই ধ্বংস হয়ে যাবে।

আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রয়াত সাংবাদিক আজিজুল হকের স্মরণসভার তিনি এ কথা বলেন। আজিজুল হকের পরিবারকে তিন লাখ টাকার চেক দেওয়া হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম চাপের মুখে- বিদেশিদের এ প্রতিবেদন মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যমূলক। এসব কিছু কোন সত্য তথ্যের ভিত্তিতে নয়। জঙ্গি তৎপরতা থেকে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ রাখতে সরকারের তৎপরতাকে বিতর্কিত করতে এটি করছে তারা।

এ সময় প্রয়াত ক্রীড়া সাংবাদিক আজিজুল হকের কাজ ও নিষ্ঠার প্রশংসা করেন হাসানুল হক ইনু।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম, সিনিয়র সদস্য কাশেম হুমায়ূন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

স্মরণসভায় আজিজুল হকের দুই ছেলে- তানভীর ও ফয়সাল উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন