
নিউজ ডেস্ক : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামের উপর আবারও বোমা হামলা করছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রাত সোয়া ৮টার দিকে আগরদাড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামের নিজ বাড়ির সামনে তার উপর এ হামলা করেছে । সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বাইরে থেকে নিজ বাড়ি ফেরার পথে তার উপর দুর্বৃত্তরা বোমা হামলা চালায় । এতে তিনি মারাত্মক আহত হয়েছেন পুলিশ ঘটনাস্থলে গেছে ।
উল্লেখ্য, ইতিপুর্বে গত ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারির পর থেকে নজরুল ইসলামের বাড়িতে বেশ কয়েকবার বোমা হামলার ঘটনা ঘটেছে । এতে সে আহত হন এবং তার ভাই সিরাজুল ইসলাম নিহত হন । ঐ ঘটনায় তার ভগ্নিপতি কওছার আলী পঙ্গুত্ব বরণ করেন ।