News71.com
 Bangladesh
 08 Apr 16, 11:01 AM
 684           
 0
 08 Apr 16, 11:01 AM

পাইকগাছায় ইউপি নির্বাচনে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে আদালতে মামলা ।।

পাইকগাছায় ইউপি নির্বাচনে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে আদালতে মামলা ।।

নিউজ ডেস্কঃ খুলনার পাইকগাছায় সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ম্যাজিষ্ট্রেট মো: শামীম হোসাইনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানি, হত্যার ভয় দেখানোরসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেটের আদালত মামলাটি আমলে নিয়ে তার গুরুত্ব উপলব্ধি করে পুলিশ সুপার খুলনাকে তদন্তভার দিয়েছেন । মামলা নং-সি আর ২২০/১৬। মামলার বাদী ৫নং সোলাদানা ইউপি’র খালিয়ারচক গ্রামের মৃত গোবিন্দ লাল মন্ডলের পুত্র মানবাধিকার কর্মী গোলক চন্দ্র মন্ডল (৩৮)।

মামলা বিবরনে জানা যায়, বান্দরবন জেলার কালেক্টর অফিসের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম হোসাইন বিশেষ দায়িত্ব পালন করেন পাইকগাছায় সদ্য সমাপ্ত হওয়া ইউপি নির্বাচনে। গত ২২শে মার্চ ইউপি নির্বাচনে বাদী গোলক চন্দ্র মন্ডল নৌকা প্রতিকের আব্দুল মান্নান গাজীর এজেন্ট হিসাবে কাজ করছিল। ম্যাজিষ্ট্রেট শামীম হোসাইন আমুরকাটা মাধ্যমিক বিদ্যালয়ে উত্তর পার্শ্বে রাস্তার ধারে বাদীকে বিনা অপরাধে বিজিবি’র রাইফেল নিয়ে বেদম মারপিট ও লাঞ্ছিত করে একপর্যায়ে গুলি করার হুমকি প্রদর্শন করে। এতে বাদী মারাত্মক আহত হওয়ায় তাকে তাৎক্ষনিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ম্যাজিষ্ট্রেট শামীম হোসাইন ধানের শীষ প্রার্থীর দ্বারা প্রভাবিত হয়ে এহেন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার জের ধরে গোলক মন্ডল আদালতে ম্যাজিষ্ট্রেট শামীম হোসাইনকে আসামী করে দন্ডবিধি ৩২৩, ৫০০, ৫০৬(২) ধারায় ৫০ লক্ষ টাকার মানহানিসহ হত্যার ভয় দেখানোর অভিযোগ এনে মামলা দায়ের করে যার নং-সিআর ২২০/১৬ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন