News71.com
 Bangladesh
 09 Apr 16, 12:39 PM
 671           
 0
 09 Apr 16, 12:39 PM

নাজিম হত্যার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন আনসার-আল ইসলাম

নাজিম হত্যার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন আনসার-আল ইসলাম

নিউজ ডেস্কঃ অনলাইনে সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান 'সাইটে'র নিজস্ব ওয়েবসাইটে , 'ভারতীয় উপমহাদেশের আল কায়েদার (একিউআইএস) বাংলাদেশি শাখা আনসার-আল ইসলাম ঢাকায় ব্লগার নাজিমউদ্দিন হত্যার দায় স্বীকার করেছে ।'

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ২৭ বছর বয়সী নাজিমকে গত বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে বিদেশিসহ একাধিক ব্লগার হত্যার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে এই মর্মে খবর প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স । তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাইট ইন্টেলিজেন্সের এসব খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ।

এর আগে গত বছরের আগস্টে রাজধানীর গোড়ানের নিজ বাসায় ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নিলয় খুন হওয়ার পরও সাইট ইন্টেলিজেন্স জানিয়েছিল, আনসার-আল ইসলাম নিলয় হত্যার দায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন