News71.com
 Bangladesh
 09 Apr 16, 02:23 AM
 2120           
 0
 09 Apr 16, 02:23 AM

আসলে কোন দলের চেয়ারম্যান , জামায়াত না আওয়ামিলীগ ?? কিছু বিরল ছবি.........

আসলে কোন দলের চেয়ারম্যান , জামায়াত না আওয়ামিলীগ ?? কিছু বিরল ছবি.........

নিউজ ডেস্ক : সীমান্ত শহর সাতক্ষিরার দেবহাটা উপজেলা আওয়ামীলিগের সভাপতি জাতীর পিতার নামে নাম নওয়াপাডা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের আস্থাভাজন মুজিবর কোন দলের নেতা বা কোন দলের চেয়ারম্যান বুঝতে পারছেন না সাধারন জনগন । এমনকি আওয়ামিলীগ নেতাদেরও বুঝতে কষ্ট হচ্ছে এই মুজিবরকে।

উল্লেখ্য গত দুই বছরে এই দেবহাটাতেই জামাত শিবিরের হাতে খুন হয় মুজিবরের কমিটিরই সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সহ অর্ধ ডজন আওয়ামিলীগ নেতাকর্মী । যেখানে আজও কবর খুঁড়ে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান মন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের । সেই দেবহাটা আওয়ামিলীগ সভাপতির এই কান্ড । সত্যিই কি ভাবা যায় ?

যদিও মুজিবর ও সাবেক মন্ত্রী বর্তমান সাংসদ রুহুল হকের জামাত সংশ্লিষ্টতার খবর সাতক্ষিরায় সর্বজন বিদিত । রুহল হক মন্ত্রী থাকার সময়ে থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় প্রসাশন জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ তাদের প্রভাবের কারনে ।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করেই প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রথমেই আসেন জামায়াতের ধ্বংসযজ্ঞ চালানো সন্ত্রাস কবলিত জেলা সাতক্ষিরায় । ক্ষতিপুরন দেন জামায়াতের হাতে নির্মমভাবে নিহত দেবহাটা উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত আওয়ামিলীগ পরিবারকে । কিন্ত রায়হান হত্যার মামলাটি এখন বিশ বাঁও জলে আর আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আওয়ামিলীগ নেতাদের সাথে ।

এমনই একটি ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার বিকাল ৫ টায় দেবহাটা থানার বেজরআইট গ্রামে। এখানে গতকাল জানাতের সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজন করা হয় আওয়ামিলীগ নেতা মুজিবরের নির্বাচন উত্তর সংবর্ধনার । দেবহাটা উপজেলা জামাতের অন্যতম নেতা (রোকন ) রুহুল আমীনের সভাপতিত্বে ( সামনে মুজিবর এর ডান পাশে বসা সাদা পানঞ্জাবি গাঁয়ে ) ৫ মামলার আসামী ও ইউনিয়ন ছাত্রশিবিরে সেক্রেটারি (৮ মামলার আসামী)আবু হাসানের পরিচালনায় নবনির্বাচিত নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান কে সংবর্ধনা দেয়া হয় ।

সংবর্ধনা অনুষ্ঠান বিষেশ অথিতী হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন জামাতের আমীর আওয়ামিলীগ সরকার উৎখাতের ষড়যন্ত্র ও সহিংসতার ৭ টি মামলার আসামী(সবুজ পানঞ্জাবি গায়ে) মোঃ ইসরাফিল মাষ্টার। উপজেলে শিবিরের সাবেক সভাপতি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দূর্ধর্ষ ক্যাডার ১৪ মামলার আসামী মোঃ আবজাল হোসেন ১৯ মামলার আসামী সাসপেন্ডকৃত কামটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আঃ আজিজ মহিলা মেম্বরের পেছনা টুপি পরা। ৫ নং ওয়ার্ডের মেম্বর আসমাতুল্লা গাজী ১/২/৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বর আল্পনা অধিকারী।

অপর একটি ছবিতে ৫ নং ওয়ার্ডের মেম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসমাতুল্লা গাজী কে সংবর্ধনা দিচ্ছেন ১৯ মামলার আসামী দেবহাটার প্রথম সহিংসতা নাশকতা কারী ও বেজরআইট পুলিশের গাড়িতে হামলা শহীদ আবু রায়হান (দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ) ফারুক হোসেন রতন শ্রমিক লীগের সাধারন সম্পাদক রাশিদুলের উপর হামলার নির্দেশ দাতা কামটা প্রাথমিক বিদ্যালয়ের সাসপেন্ড কৃত প্রধান শিক্ষক মাওলানা আঃ আজিজ। উল্লেখ্য দেবহাটা উপজেলায় জামাতের প্রথম সহিংসতা ও নাশকতার উৎপতি এবং শুরু বেজরআইট গ্রাম থেকেই।

সমগ্র অনুষ্ঠানে নেতৃত্ব দেন মাওলানা আঃ আজিজ (মাষ্টার) রুহুল আমিন (রোকন) ইসরাফিল (মাষ্টার) হাফিজুল /রফিকুল/ হাসান /আবজাল । অপর ছবিতে আওয়ামিলীগ নেতা মুজিবর কে ফুলের মালা দিয়ে বরণ তরে নিচ্ছেন সাবেক উপজেলা শিবিরের সভাপতি ১৪ মামলার আসামী দুর্ধর্শ প্রশিক্ষণ প্রাপ্ত শিবির ক্যাডার মোঃ আবজাল হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন