
নিউজ ডেস্কঃ রাজধানীর প্রাণকেন্দ্র বনানী রেল স্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির অকাল মৃত্যু হয়েছে । তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে ।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন,নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি । নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।