
নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেটে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের প্রায় ৭টি দোকান পুড়ে গেছে ।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই মার্কেটে আনোয়ার হোসেনের তেলের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে ।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন । ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা হতে পারে ।