News71.com
 Bangladesh
 09 Apr 16, 12:33 PM
 654           
 0
 09 Apr 16, 12:33 PM

খুলনায় বিএনপি নেতা এসএম আলমগীরকে গুলি করে হত্যা ।।

খুলনায় বিএনপি নেতা এসএম আলমগীরকে গুলি করে হত্যা ।।

নিউজ ডেস্ক : খুলনায় বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত এসএম আলমগীর হোসেন আলম (৫০) নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ছিলেন। জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আড়ংঘাটা থানার মধ্যডাঙ্গা গাউকুড় এলাকার বাসিন্দা মৃত শেখ আকবার হোসেনের ছেলে আলমগীর হোসেন বাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন আলমগীর হোসেন আলম।

 পুলিশের প্রাথমিক ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু সংবাদমাধ্যমের কাছে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন