
নিউজ ডেস্ক : চাঁদপুরের মেঘনা নদীতে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তিন হাজার দুইশ কেজি জাটকা জব্দ করেছে । জাটকাগুলো আজ (শনিবার) সকালে এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের কর্মকর্তা শহীদুল ইসলাম । তিনি বলেন, গত শুক্রবার রাতে মেঘনা নদীতে এমভি কর্ণফুলী লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয় । আটককৃত জাটকার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা ।
অপরদিকে মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রমে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কোস্টগার্ডের অভিযান চালিয়ে ১৮০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে । যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা । জব্দকৃত জাটকা গরিবদের মাঝে বিলিয়ে দেয়া হয় । চাঁদপুরের কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার সাঃ লেঃ হাসানুর রহমান বিএন বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ-পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে ।