News71.com
 Bangladesh
 09 Apr 16, 01:39 AM
 718           
 0
 09 Apr 16, 01:39 AM

বাজারজাতকরণ বোতলের জল ৯০ ভাগই দূষিত ।।

বাজারজাতকরণ বোতলের জল ৯০ ভাগই দূষিত ।।

নিউজ ডেস্কঃ র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেছেন, বাসাবাড়িতে যেসব বোতল বা জারজাত জল সরবরাহ করা হচ্ছে তার ৯০ ভাগই দূষিত। তিনি বলেন, গত এক বছরে ২৪টি জল বাজারজাতকরণ প্রতিষ্ঠানে গিয়ে মাত্র ছয়টিকে মোটামুটি মানের পেয়েছি । বাকি ১৮টিই বন্ধ করে দিয়েছি। এরা ওয়াসার জল সরাসরি জারে ভরে বিক্রি করছে। পাশাপাশি ওইসব জার ফুডগ্রেডের নয়। একইসঙ্গে বাজারে পেট বোতলে যেসব জল পাওয়া যাচ্ছে তার অধিকাংশ মূল কোম্পানি তৈরি করছে না। চাংখারপুলে বাড়ির ছাদের ওপরও এগুলোর নকল ফ্যাক্টরি গজিয়ে উঠেছে। ওইসব জল পান করার চেয়ে ওয়াসার জল সরাসরি ফুটিয়ে পান করা অনেক ভালো ।

ইডব্লিউএমজিএল'র কনফারেন্স রুমে আয়োজিত 'নিরাপদ পানি সমস্যা ও করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের স্বাগত বক্তৃতার মধ্যে দিয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শুরু হয়। গোলটেবিল বৈঠকটি মিডিয়া পার্টনার হিসেবে লাইভ সম্প্রচার করছে বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল।

সারওয়ার আলম বলেন, কিটনাশক এত পরিমানে ব্যবহার হচ্ছে যে, এ জাতি ও জনজীবন শেষ হয়ে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে ভেজাল। বিস্কুট, বনরুটিতে বেকিং পাউডারের বদলে ব্যবহার করা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। এই রাসায়নিক দ্রব্যটা কিডনি বিকল করে দিচ্ছে। বাজারের ৭০-৮০ ভাগ লুব্রিকেন্ট ভেজাল। এ ব্যাপারে সমন্বিত পদক্ষেপ দরকার। এর সঙ্গে অনেকগুলো স্টেকহোল্ডার জড়িত। সবাইকে নিয়ে সমন্বিত পরিকল্পনা করে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন