News71.com
 Bangladesh
 09 Apr 16, 06:20 AM
 596           
 0
 09 Apr 16, 06:20 AM

শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।। নুরুল ইসলাম নাহিদ

শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।। নুরুল ইসলাম নাহিদ

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘স্বাধীনতা রিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। দেশের কৃষকদের অকান্ত পরিশ্রমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে । তিনি আজ সিলেটের বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

শিক্ষামন্ত্রী নাহিদ আরও বলেন, জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি হচ্ছে আজকের মানুষের বড় অস্ত্র। আমাদের আগামী প্রজন্ম প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। একদিন জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করবে আমাদের আগামী প্রজন্ম ।

উল্লেখ্য, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের রজতজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সমন্বয়ক আতিকুর রহমান আতিক, সদস্য ফখরুল ইসলাম ও মোহাম্মদ আবদুল করিমের যৌথ সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্যে রাখেন সিলেট-২ আসনের সাবেক এমপি, জেলা আওয়ামী লীগ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। প্রধান অলোচকের বক্তব্য রাখেন শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, মেট্টোপলিটন ইউনিভার্সিটির প্রক্টর ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট আব্বাস উদ্দিন আহমদ, কামাল বাজার আলীম মাদরাসার অধ্যক্ষ এ.কে.এম মনোহর আলী প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন