News71.com
 Bangladesh
 09 Apr 16, 06:21 AM
 644           
 0
 09 Apr 16, 06:21 AM

নদী দূষণকারীরা এ যুগের রাজাকার ।। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

নদী দূষণকারীরা এ যুগের রাজাকার ।। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

নিউজ ডেস্কঃ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, একাত্তরে রাজাকাররা মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন। আর এখন নদী দখল এবং দূষণকারীরা নদীর প্রাণ ধ্বংস করছেন। এজন্য তারা এ যুগের রাজাকার। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে । আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বেপরোয়া দখলে বিপর্যস্ত আদি বুড়িগঙ্গা ও এর ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ।

সভায় মন্ত্রী শাজাহান খান আরও বলেন, সরকারের একার পক্ষে নদী দূষণমুক্ত রাখা সম্ভব হবে না। এলাকাবাসীকে সচেতন হতে হবে। দখল ও দূষণকারীদের  বিরুদ্ধে এলাকাবাসীকেও উদ্যোগ নিতে হবে ।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক শরীফ জামিল। বক্তব্য দেন বাপার সহ সভাপতি সুলতানা কামাল, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সৈয়দ রেজওয়ানা হাসান প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন