News71.com
 Bangladesh
 09 Apr 16, 07:37 AM
 638           
 0
 09 Apr 16, 07:37 AM

রাজধানিতে দিনদুপুরে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই।।

রাজধানিতে দিনদুপুরে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । আজ দুপুর ১টার দিকে দোয়েল চত্বরের কাছে আজম উদ্দিন নামে এক তৈরি পোশাক ব্যবসায়ী এই ছিনতাইয়ের শিকার হন।

তিনি নিউজ ৭১ ডটকমকে বলেন, রিকশা করে যাওয়ার সময় ডিবি পরিচয়ে থামিয়ে অর্থ ছিনিয়ে নেওয়া হয় । “টাকা নিয়ে সকালে গার্মেন্টের মালামাল কিনতে চকবাজারে গিয়েছিল আজম । কিন্তু দোকান বন্ধ থাকায় রিকশায় ফিরে আসছিল । দোয়েল চত্বরের কাছে দুটি মোটর সাইকেলে আসা ছয়জন ডিবি পুলিশ পরিচয়ে তার রিকশা থামিয়ে দেয় ।”এরপর অস্ত্রের ভয় দেখিয়ে চড়থাপ্পড় এবং কিল-ঘুষি মেরে আজমের কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায় ।

তিনি বলেন, ঘটনাটি মাত্র ১০/১৫ সেকেন্ডের মধ্যে হয়েছে । আজমের সঙ্গে তার এক সহকর্মী থাকলেও ঘটনার অকস্মিকতায় সেও কিছু করতে পারেনি ।ঘটনার পরপরই আজম শাহবাগ থানায় যান । খবর শুনে বন্ধু জিয়াউলও যান সেখানে।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন