News71.com
 Bangladesh
 09 Apr 16, 07:38 AM
 639           
 0
 09 Apr 16, 07:38 AM

উন্নয়ন না করলে জনগণের গালি শুনতে হয় ।। সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল

উন্নয়ন না করলে জনগণের গালি শুনতে হয় ।। সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল

নিউজ ডেস্কঃ পেঁচার দ্বীপে সম্প্রতি সমাপ্ত হয়ে যাওয়া বিচ কার্নিভাল অনুষ্ঠানের বিষয়ে দুঃখ প্রকাশ করে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, তিন দিন গান-বাজনা হলো, মন্ত্রী-এমপিরা এসেছিলো, কিন্তু বাজেটের অর্ধেক টাকাও খরচ করা হয়নি । তিনি বলেন, সরকারি ভাবে আয়োজিত এ বিচ কার্নিভাল অনুষ্ঠানের বাজেট ছিলো সাড়ে ৪ কোটি টাকা। কিন্তু এর অর্ধেক টাকাও খরচ করা হয়নি। তিনদিন গান-বাজনা করা হলো, মন্ত্রী-এমপিরা এলো, এছাড়া আর কোনো কিছুই করা হয়নি। এ উপলক্ষে কক্সবাজার শহরে আলোকসজ্জার ব্যবস্থা করলে ভাল হতো । আমার কাছে রেকর্ড, তথ্য প্রমাণ সবই রয়েছে, পুরো শহরের ভিডিও করা আছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই ।


পর্যটন মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ বিষয়গুলোকে কেন্দ্র করে যখন পর্যটন মন্ত্রণালকে নিয়ে কেউ কিছু বলে, তখন আমার খুব খারাপ লাগে। বুকে আঘাত করে তাদের কথা । এসময় সংসদ সদস্য আরও বলেন, কক্সবাজারের ডেভেলপম্যান্ট না হলে মানুষ আমাকে গালি দেয়। কারণ যারা এ কক্সবাজারের আসে তারাই উন্নয়ন না দেখলে আমাকেই গালি দেয়। যে এখানকার এমপিরা কাজ করে না । তবে এই টাকা কক্সবাজারের উন্নয়নে খরচ করা উচিৎ ছিল । না করাটাই খুব দুঃখজনক বিষয়।

কক্সবাজারের উন্নয়নের প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মেয়রের কাছে উন্নয়নের কথা বললে বলেন বাজেট নেই। কক্সবাজারের উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে পৌরসভাকে সিটি করপোরেশনে পরিণত করা। এজন্য এ পর্যটন নগরীকে আরও আপগ্রেট করা প্রয়োজন ।

কক্সবাজারে বর্তমানে ৪৬৩টি হোটেল রয়েছে উল্লেখ করে এমপি বলেন, এক থেকে সোয়া লাখ মানুষ থাকতে পারে এসব হোটেলে । কিন্তু যখন দুই লাখের বেশি মানুষ এখানে আসে, তখন ঝামেলা হয়ে যায়। ফলে বাড়তি মানুষের জন্য তীব্র জট শুরু হয় । এখানে কলাতলি থেকে সাংস্কৃকি মোড় পর্যন্ত রাস্তা মাত্র এক লেন বিশিষ্ট। পর্যটকদের সুবিধার জন্য ৪ লেনের রাস্তা দরকার। এখান থেকে ইনানী যেতে পর্যটকদের সময় লাগে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা। এটা মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। যখন তারা চলে যাচ্ছেন, তখন তারা মনে কষ্ট নিয়ে চলে যায়। কিন্তু মাত্র দেড় কিলোমিটার রাস্তা পার করতে সময় লাগছে সাড়ে তিন ঘণ্টা। এটা অবশ্যই দুঃখজনক ব্যপার ।

এমপি সায়মুম আরও বলেন, আমি চেযেছিলাম এ শহরে একটা ল্যাংগুয়েজ ক্লাব করতে, কিন্তু পারিনি। চেয়েছিলাম এখানে রিকশাওয়ালা, দোকানি ও শ্রমজীবীদের ভাষা জ্ঞ্যান দিয়ে সহায়তা করতে। তারা পর্যটকদের সঙ্গে কিভাবে কথা বলবে? তাদের আচরণ কেমন হওয়া দরকার? । কিন্তু ৪ মাস হয়ে গেলো এখনও কেউ জায়গা ভাড়া দিতে রাজি হয় নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন