
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে আগে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে হবে । আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মপরিকল্পনায় উদ্ধৃত শুদ্ধাচার ও সুশাসনের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন ।
সেতুমন্ত্রী আরও বলেন, জাতীয় রাজনীতিতে যদি শুদ্ধাচার প্রয়োগ করা না যায়, তাহলে প্রশাসনের কোথাও শুদ্ধাচার প্রয়োগ সম্ভব না । কর্মশালায় সড়ক ও জনপথ অধিদপ্তরের ৬৫ জন কর্মকর্তা অংশ নিয়েছেন ।