News71.com
 Bangladesh
 09 Apr 16, 08:27 AM
 659           
 0
 09 Apr 16, 08:27 AM

'ইআরপি সিস্টেম মন্ত্রণালয় হতে যাচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়'।। বিদ্যুৎ প্রতিমন্ত্রী

'ইআরপি সিস্টেম মন্ত্রণালয় হতে যাচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়'।। বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, প্রথম বারের ইআরপি সিস্টেম মন্ত্রনালয় হতে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ মন্ত্রনালায় । আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গনের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ১ম তলায় বেসরকারী এনজিও সংস্থা টিএমএসএস এর ইনোভেশন ইনকিউবেটর সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমি প্রথম যখন এ মন্ত্রনালায়ে যোগদান করি তখন বলেছিলাম আমি এতো ফাইল দেখতে চাই না । ফলে পর্যায়ক্রমে আগামী ৫ বছরের মধ্যে এ মন্ত্রনালয় ডিজিটালাইজড করে ইআরপি সিস্টেমে পরিচালনা করা হবে । এতে করে মন্ত্রনালয়ে জনগণের সরাসরি সম্পৃক্ত হওয়া সম্ভব হবে ।

তিনি আরো বলেন, এই চিন্তা ভাবনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার । তিনি নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন দেশকে ডিজিটাল করবেন । তারই ধারবাহিকতায় দেশ আজ ডিজিটাল হয়েছে । দেশের মানুষ তার সুবিধা ভোগ করছে ।

ঢাকা জেলা প্রশাসক মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা, পরিচালক (আইসিটি) নিগার সুলতানা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন