News71.com
 Bangladesh
 09 Apr 16, 09:29 AM
 640           
 0
 09 Apr 16, 09:29 AM

ঢাকা মহানগর আওয়ামিলীগের চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে আগামীকাল ।।

ঢাকা মহানগর আওয়ামিলীগের চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে আগামীকাল ।।

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের কমিটি চূড়ান্ত হয়েছে। আগামীকাল সকাল ১১টায় ধামনডিন্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঘোষণা করা হবে ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ঢাকা মহানগর দুটি সিটি করপোরেশনে ভাগ করা হয়েছে, সবকিছু এখন দুই ভাগে পালিত হচ্ছে। তাই আগামীকাল সকাল ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মহনগর আওয়ামী লীগের দু’টি কমিটি ঘোষণা করা হবে ।

উল্লেখ্য, ২০১২ সালের ২৭ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো কমিটি ঘোষণা করা হয়নি। এর আগে ২০০৩ সালের ১৮ জুনের সম্মেলনে ঢাকার সাবেক মেয়র মরহুম মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে সাধারণ সম্পাদক করা হয়। মোহাম্মদ হানিফের মৃত্যুর পর এমএ আজিজ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৩শে জানুয়ারি এম এ আজিজের মৃত্যুর পরে সভাপতি পদটি এখনো শূন্য রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন