News71.com
 Bangladesh
 09 Apr 16, 10:34 AM
 698           
 0
 09 Apr 16, 10:34 AM

যাত্রাবাড়ীতে দেয়ালে ধসে শ্রমিকের মৃত্যু ।।

যাত্রাবাড়ীতে দেয়ালে ধসে শ্রমিকের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ যাত্রাবা‍ড়ীর দয়াগঞ্জ মোড়ে একটি রডের দোকানে প্লাস্টার করার সময় দেয়াল ধসে  পড়ে আক্তার হোসেন (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে । আজ বিকেল সাড়ে ৫ টায় এ দূর্ঘটনাটি ঘটলেও রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের  জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আক্তার হোসেন দয়াগঞ্জ মোড়ে একটি রডের দোকানে প্লাস্টার করা সময় দেয়াল ধসে গুরুতর আহত হন । পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন