
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়নের রাঙ্গালিয়াগাঁতী গ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । সম্পর্কে তারা দু’জনে মামাতো ফুপাতো ভাই । আজ বিকেল ৪টার দিকে স্থানীয় একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় । নিহত শিশুরা হলো, রাঙ্গালিয়াগাতী গ্রামের ফজলার রহমানের ছেলে আসিফ (৫) ও একই গ্রামের ফরিদুল ইসলাম তুলার ছেলে নাজমুল (৬) ।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, দুপুরের দিকে শিশু আসিফ ও নাজমুল বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে পাশের পুকুরের দিকে এগিয়ে যায় । কোন এক সময় তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায় । বিকেলে স্থানীয়রা পানিতে ওই ২ শিশুকে ভাসমান অবস্থায় দেখে পরিবারের লোকজনকে খবর দেয় । পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’শিশুই মারা যায় ।