News71.com
 Bangladesh
 09 Apr 16, 11:47 AM
 873           
 0
 09 Apr 16, 11:47 AM

নিজামী ও কাসেমের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ।।

নিজামী ও কাসেমের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ।।

নিউজ ডেস্কঃ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘ হাইকমিশন । গতকাল জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে হাইকমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন । বিবৃতির বিষয়ে দণ্ডপ্রাপ্তদের ছবি দিয়ে সংস্থাটির ফেসবুক পেজ থেকেও পোস্ট দেয়া হয়েছে। সেখানে বাংলাদেশীরা তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সংস্থাটির বিরুদ্ধে ।

বিবৃতিতে বলা হয়, বিচারের মান যতই কঠোর হোক না কেন, জাতিসংঘ যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। কিন্তু দুঃখজনক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুষ্ঠু বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড ও নাগরিক এবং রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদের (আইসিসিপিআর) শর্ত পূরণ করেনি । আইসিসিপিআরের আওতায় বাধ্যবাধকতা সম্পর্কে বাংলাদেশ সরকারকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটি ।

উল্লেখ্য, আগামীকাল রবিবার মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বিষয়ক রিভিউ পিটিশনের শুনানি হওয়ার কথা। এই বিষয়ে সংস্থাটির ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। সেখানে তীব্র্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বাংলাদেশিরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন