
নিউজ ডেস্কঃ বিদ্যুৎ উৎপাদন আট হাজার ৩৪৮ মেগাওয়াটে উন্নীত করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ । আজ রাত ৯টায় এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী । এ সময় সারাদেশে লোডশেডিং ছিল না বলেও জানান তিনি ।
এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২০১৫ সালের ১৩ অগাস্ট; ৮১৭৭ মেগাওয়াট ।পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে । ২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৪০৩৬ মেগাওয়াট ।