
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চৌধুরীর বাজার এলাকায় এক গৃহবধূকে সিএনজি অটোরিকসা থেকে অপহরণ করে তুলে নেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এসময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ঘেরাও করে দুই অপহরণকারীকে । তাদেরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অপহরণকারী রুবেল হোসেন ও জামাল উদ্দিনকে আটক করে কমলনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।
গৃহবধূকে উদ্ধার করা হয়েছে । গতকাল রাত সাড়ে ১০টায় ঘটনাটি ঘটেছে চৌধুরীর বাজার এলাকায় । এ ঘটনায় ওই গৃহবধূর চাচা বাদী হয়ে আজ সকালে কমলনগর থানায় তিনজনকে আসামি করে অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ।