
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে । আজ সকাল ১১টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কমিটির নাম ঘোষণা করেন । এছাড়া ঢাকার দুই মহানগরীর থানা সভাপতি ও সেক্রেটারির নামও ঘোষণা করেছেন ।
ঢাকা উত্তর মহানগর কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাদেক খানকে । এছাড়া আবুল হাসনাতকে দক্ষিণের সভাপতি এবং শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে ।