News71.com
 Bangladesh
 10 Apr 16, 12:38 PM
 622           
 0
 10 Apr 16, 12:38 PM

চুয়াডাঙ্গায় ৮৯ লাখ টাকার ভারতীয় কাপড় আটক করেছে বিজিবি ।।

চুয়াডাঙ্গায় ৮৯ লাখ টাকার ভারতীয় কাপড় আটক করেছে বিজিবি ।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি তল্লাশী করে ৮৯ লাখ ৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় থান কাপড় আটক করেছে । আজ সকাল সাড়ে ৯টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সাংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ।

বিজিবি-৬ পরিচালক মোহাম্মদ আমির মজিদ বলেন, চুয়াডাঙ্গা বিজিবির আওতাধীন মাগুরা জেলার ভায়নার মোড়ে অভিযান চালিয়ে এ মালামাল আটক করা হয়। এতে ১১ হাজার ১৩১ মিটার উন্নতমানের থান কাপড় রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন