
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার জেলার তালা উপজেলার চৌগাছা গ্রামে ভাইপোর লাঠির আঘাতে চাচা আব্দুল সাদেক (৪৭) খুন হয়েছেন। আজ সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল সাদেক চৌগাছা গ্রামের মৃত শেখ মতিয়ার রহমানের ছেলে ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভাইপো শেখ শাহ আলমের সাথে তার চাচা আব্দুল সাদেকের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে শেখ শাহ আলম তার চাচাকে লাঠি দিয়ে মারধর করে । পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন ।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।