
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌছে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে এই শুভেচ্ছা কার্ড পৌছে দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বাধীন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল।দলের অন্য সদস্যরা হলেন- সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনি ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।
প্রধানমন্ত্রীর পক্ষে ধানমন্ডি কার্যালয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।