News71.com
 Bangladesh
 10 Apr 16, 01:40 AM
 624           
 0
 10 Apr 16, 01:40 AM

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে জরিমানা দিলেন  ৬৩৪ যাত্রী  ।।

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে জরিমানা দিলেন  ৬৩৪ যাত্রী  ।।

নিউজ ডেস্কঃ বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করার দায়ে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টশনে ৬৩৪ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ের বিশেষ টিম । মোট  জরিমানা আদায়  করা হয় ১ লাখ ২৭ হাজার ৭৭৫ টাকা ।

গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলস্টেশনে এ অভিযান চালানো হয় । এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্বাঞ্চল) সর্দার শাহাদৎ হোসেন । অভিযানে ৪ জন পরিদর্শক ও ২৬ জন টিকিট চেকার অংশ নেন ।

ভৈরব রেলওয়ে থানা সুত্রে জানা যায়, ১৫টি আন্তঃনগর ও মেইল ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৬৩৪ যাত্রীর কাছ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৭৫ টাকা জরিমানা আদায় করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন