
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর মণিপুর মোল্লাপাড়া থেকে হুমায়ুন কবির (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । হুমায়ুন নিলফামারী সদর উপজেলার কানিয়াল খাতা গ্রামের মৃত গয়সান আলীর ছেলে । ময়নাতদন্তের জন্য আজ (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই যুবকের মরদেহ ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয় । স্বজনরা জানান, চাকরি না হওয়ায় সে আত্নহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে ।