
নিউজ ডেস্কঃ আগামী ৩০ এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন না করলে আবারো বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম । আজ সকালে প্রেসক্লাবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম রেজিস্ট্রেশন সংক্রান্ত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন । এ সময় তিনি আরও বলেন, এ পর্যন্ত ৫ কোটি ৪৫ লাখ গ্রাহক সিম নিবন্ধন করেছে ।
মন্ত্রী বলেন, এখন পর্যন্ত যে পরিমাণ সিম-রিম নিবন্ধন করা হয়েছ তা সন্তোষজনক। আমি আগেও বলেছি ৩০ এপ্রিলের মধ্যে যে সকল সিম অনিবন্ধিত থাকবে সেগুলোতে প্রথমে একটি সতর্কবার্তা দেয়া হবে এবং পর্যায়ক্রমে সেগুলোকে বন্ধ করে দেয়া হবে ।