
নিউজ ডেস্কঃ ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় তিন মালিককে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট ।
ওই তিন ট্যানারি মালিক হচ্ছেন, পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজের মো. আকবর হোসেন ।
আজ দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ কোর্ট তত্ত্বাবধায়কের মাধ্যমে তাদেরকে পুলিশে সোপর্দ করেন ।