
নিউজ ডেস্কঃ বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে (ইউপি) কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের একটি মামলা দায়ের হয়েছে । মামলায় রামেশ্বরপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়নর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মণ্ডলকে প্রধান আসামি করে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে । আজ দুপুরে গাবতলী মডেল থানার এসআই আবু জাররা বাদী হয়ে মামলাটি দায়ের করেন ।
জানা যায়, গত শনিবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বর পুর ইউপি নির্বাচনে সভা আহবানকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় । উভয়পক্ষের সমর্থকরা ইট-পাটকেল নিক্ষেপ করে । ঘটনা স্থলে দুই পুলিশ সদস্যসহ ১০জন আহত হন । পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ ৭৫ রাউণ্ড রাবার বুলেট ছোঁড়ে । সংঘর্ষের এক পর্যায়ে ওই বাজারের ৭টি দোকান ও ৯টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ।
মামলার বাদী এসআই আবু জাররা জানান, পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকে মারপিট ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে । এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতর হলেন-উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে আব্দুল বারী, সোলায়মান আলীর ছেলে মামুনুর রশীদ, নুরুর ইসলামের ছেলে শফিকুল ইসলাম, আবুল হোসেনের ছেলে দৌলত হেসেন ও বাঁশকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে সাবলু ।