News71.com
 Bangladesh
 10 Apr 16, 07:12 AM
 614           
 0
 10 Apr 16, 07:12 AM

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু ।।

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় জহিরুল ইসলাম জয় (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । জয় নোয়াখালী সেনবাগ নাসিরাবাজার এলাকার দাউদ নবীর ছেলে। আজ বিকেল সাড়ে ৩টায় দিকে এ দুর্ঘটনা ঘটে ।

শিশুটির বাবা দাউদ নবী বলেন, তেজগাঁও কুনিপাড়া বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয় জয়। পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজ্জাম্মেল হক বলেন, তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন