News71.com
 Bangladesh
 10 Apr 16, 08:24 AM
 741           
 0
 10 Apr 16, 08:24 AM

চাকুরি প্রাথীদের অপেক্ষার অবসান ।। ২৮ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই.....

চাকুরি প্রাথীদের অপেক্ষার অবসান ।। ২৮ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই.....

নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত প্যানেলভুক্ত প্রায় ২৮ হাজার চাকুরি প্রার্থীর অপেক্ষার অবসান হচ্ছে। আদালতের আদেশের আলোকে এসব প্রার্থীকে নিয়োগের জন্য ইতিবাচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। বিপরীত দিকে উচ্চ আদালতের এক মামলার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে নওগাঁর ১০ জন প্রার্থীকে নিয়োগের আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে প্যানেলভুক্ত সব প্রার্থীরই নিয়োগের দ্বার উন্মুক্ত হয়ে গেছে। এখন কেবল মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানায়।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন খালিদ বলেন, ‘আমাদের প্রচুর পদ খালি আছে। পরীক্ষার মাধ্যমে যারা প্যানেলভুক্ত আছেন তাদের অনেকের ব্যাপারে আদালতের রায় আছে। সংসদীয় স্থায়ী কমিটিরও সুপারিশ আছে। তাই রায়ের আলোকে প্যানেলভুক্তদের কী করে নিয়োগ দেয়া যায়, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। তারা নিয়োগের বাধ্যবাধকতা আছে মর্মে মতামত দিয়েছে। এ অবস্থায় পরবর্তী কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।’

যদিও আইন অনুযায়ী আপিল চাইলে তা রায়ের দুই মাসের মধ্যে দাখিল করতে হবে। কিন্তু ১৫ মাস পর আপিল দায়ের নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়টির অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান বলেন, প্যানেল করা হয়েছিল সদ্য জাতীয়করণ করা বিদ্যালয়ের নিয়োগের জন্য। এসব বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে ১৭ হাজার পদ শূন্য পদ আছে। এসব পদে যদি নিয়োগ করা যায়, তাহলে শিক্ষক সংকট দূর হবে। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন