News71.com
 Bangladesh
 10 Apr 16, 08:36 AM
 630           
 0
 10 Apr 16, 08:36 AM

বহিষ্কারের সুপারিশ করায়, ছাত্র আন্দোলনে উত্তাল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ।।

বহিষ্কারের সুপারিশ করায়, ছাত্র আন্দোলনে উত্তাল যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ।।

নিউজ ডেস্কঃ ছাত্র আন্দোলনে উত্তাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যিালয় ক্যাম্পাস। যবিপ্রবি ছয় ছাত্র ও কর্মচারীকে বহিষ্কারের সুপারিশ করায় ছাত্ররা আন্দোলনে নেমেছে। ছাত্র আন্দোলনের কারণে ঐ দিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।

আজ সকাল থেকে তারা ক্যম্পাসের একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে এবং অবস্থান নেয়। এ সময় বহিষ্কৃতরা অন্যান্য ছাত্র ছাত্রীদের পরীক্ষা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানায়। বর্তমানে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের মিটিংয়ে তদন্ত কমিটির সুপারিশ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের আত্মসমর্থনের সুযোগ দেয়া হচ্ছে। পরবর্তী রিজেন্ট কমিটির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিরাপত্তা প্রহরী মারপিটের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শনিবার এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং আরও দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হল থেকে বহিষ্কারের সুপারিশ করে তদন্ত কমিটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা প্রহরী বদিউজ্জামান বাদলকে চাকরি থেকে বহিষ্কারের সুপারিশও করা হয়। এ ঘটনায় ছাত্ররা আন্দোলনে নামে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন