News71.com
 Bangladesh
 10 Apr 16, 08:51 AM
 575           
 0
 10 Apr 16, 08:51 AM

শিশু সৌরভকে গুলি : এমপি লিটনের বিরুদ্ধে পুলিশের চার্জশীট ।।

শিশু সৌরভকে গুলি : এমপি লিটনের বিরুদ্ধে পুলিশের চার্জশীট ।।

নিউজ ডেস্কঃ শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলো পুলিশ ।

আজ রবিবার সকালে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয় । এর আগে একই আদালত এমপি লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করেন ।

কোর্ট পরিদর্শক এনামুল হক বলেন, শিশু সৌরভকে গুলি করার মামলায় আজ সকালে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে । আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথি গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছেন । এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৫ মে ।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর এমপি লিটনের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে । পরদিন রাতে এমপিকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন শাহাদাতের বাবা সাজু মিয়া ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন