News71.com
 Bangladesh
 10 Apr 16, 08:59 AM
 614           
 0
 10 Apr 16, 08:59 AM

ভোটকেন্দ্রের বাইরে খুনের দায় নির্বাচন কমিশন নেবে না ।।

ভোটকেন্দ্রের বাইরে খুনের দায় নির্বাচন কমিশন নেবে না ।।

নিউজ ডেস্কঃ চলমান ইউনিয়ন পরিষদের (ইউপি)  নির্বাচনী পরিবেশ স্বাভাবিক দাবি করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, ভোটকেন্দ্রের বাইরের খুনের দায় নির্বাচন কমিশন নেবে না । আজ দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, যারা নির্বাচন করছেন, নির্বাচিত হচ্ছেন, ভোটকেন্দ্রের বাইরের খুনের দায় তাদেরকেই নিতে হবে। কারণ মারামারি করে তারাই খুনোখুনিতে জড়াচ্ছেন। তবে এসব ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও তিনি মন্তব্য করেন ।

 তিনি আরও বলেন, এসব ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে তা দমনের নির্দেশ দেওয়া হয়েছে । আমরা আশা করছি, রাজনৈতিক দলগুলোই পরবর্তী ইউপি নির্বাচনে নিজেদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামায় জড়াবেন না ।

সদ্য বিলুপ্ত ছিটমহলযুক্ত ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলেই স্থগিত হওয়া এসব ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ।

লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় আরো উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করীম, জেলার ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং বিজিবি ও আনসার কর্মকর্তারাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন