
নিউজ ডেস্কঃ বরিশালের গৌরনদী উপজেলার কাশেমাবাদ মাদ্রাসায় গোপন বৈঠকের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সহ ১৪জনকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যায় তাদের আটক করা হয় । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আজাদুল ইসলাম ছাড়াও ১৪ জনের মধ্যে উল্লেখযোগ্য হলো গৌরনদী উপজেলা ছাত্র শিবির সভাপতি সবুজ হাওলাদার ।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, নাশকতার উদ্দেশ্যে তারা কাশেমাবাদ মাদ্র্রাসায় গোপন সভা করছিল । গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আটক অপর ১২ জনের নাম তাৎক্ষনিক জানাতে পারেননি তিনি ।