News71.com
 Bangladesh
 10 Apr 16, 11:55 AM
 587           
 0
 10 Apr 16, 11:55 AM

নেত্রকোনায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ৩০ লাখ টাকা ছিনতাই

নেত্রকোনায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ৩০ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিকাশ এজেন্ট আবদুল হান্নানকে (৩৭) মারপিট করে ৩০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা-মুক্তির বাজার সড়কের টেঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি জেলার কলমাকান্দা উপজেলা বাজারের বিকাশ এজেন্ট।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহীনুর আলম জানান, বিকেল নেত্রকোনার ব্র্যাক ব্যাংক শাখা থেকে টাকা তুলে মোটরসাইকেলে করে কলমাকান্দা যাচ্ছিলেন আবদুল হান্নান। পথে টেংরাবাজার এলাকায় কিছু দুর্বৃত্ত পথরোধে তাকে কোপায়। পরে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আবদুল হান্নানকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন