News71.com
 Bangladesh
 11 Apr 16, 11:18 AM
 679           
 0
 11 Apr 16, 11:18 AM

মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুণ গ্রেফতার ।।

মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুণ গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ । আজ ভোরে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর শহরের কাসারীপাড়া এলাকার তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে ।

মেহেরপুর পুলিশ সুপার বলেন, গ্রেফতার মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আহমেদ আলীর ছেলে ।

এসপি হামিদুল আলম  বলেন, ২০১৪ সালে নির্বাচন পূর্ব সময়ে সরকারবিরোধী আন্দোলনে হরতাল-অবরোধের সময় গাছ কেটে সড়ক অবরোধ ও জ্বালাও-পোড়াও মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন