News71.com
 Bangladesh
 11 Apr 16, 11:29 AM
 641           
 0
 11 Apr 16, 11:29 AM

চট্টগ্রামে তিন ট্রাক ভর্তি জাটকা জব্দ করেছে র‌্যাব ।।

চট্টগ্রামে তিন ট্রাক ভর্তি জাটকা জব্দ করেছে র‌্যাব ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর পাথরঘাটা থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ আটক করেছে র‌্যাব ।

আজ সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেগুলো আটক করা হয়।  অভিযানে র‌্যাবের সঙ্গে জেলা মৎস্য অফিসের কর্মকর্তারাও ছিলেন ।

র‌্যাবের চট্টগ্রাম জোনের এএসপি মো.আমিরউল্লাহ বলেন, ট্রাকে করে জাটকা ইলিশগুলো ফিশারিঘাট থেকে নিয়ে যাওয়া হচ্ছিল বাজারে।  খবর পেয়ে তারা গিয়ে তিন ট্রাক ভর্তি জাটকাগুলো উদ্ধার করে । উদ্ধার করা জাটকার পরিমাণ কয়েকটন হতে পারে বলে জানিয়েছেন তিনি ।

পহেলা বৈশাখকে সামনে রেখে চট্টগ্রামে ইলিশ মাছের দাম বেড়ে যাওয়ায় বাজারে জাটকার চাহিদাও বেড়েছে।  এর ফলে অবাধে জাটকা শিকার করে সেগুলো বাজারে সরবরাহ করা হচ্ছে বললেন র‌্যাব কর্মকর্তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন