News71.com
 Bangladesh
 11 Apr 16, 01:58 AM
 600           
 0
 11 Apr 16, 01:58 AM

দিনাজপুরে চৈত্রের তীব্র গরমেও ঘন কুয়াশা ।।

দিনাজপুরে চৈত্রের তীব্র গরমেও ঘন কুয়াশা ।।

নিউজ ডেস্কঃ তীব্র গরমে যখন পুড়ছে চারপাশ, তখন হঠাৎ কুয়াশার দেখা মিলেছে দিনাজপুরে। চৈত্রের এই তাপদাহের মাঝে সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে এই অঞ্চল ।

আজ সকালে ঘুম ভেঙে চারপাশের পরিবেশ দেখে অবাক হয়ে যায় দিনাজপুরবাসী। ভোরে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ঘন হয়ে উঠে তা। ফলে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। প্রায় এক সপ্তাহ ধরে দিনাজপুরে অঞ্চলে তাপমাত্রা উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গতকল রবিবারও দিনের সর্বাচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন