News71.com
 Bangladesh
 11 Apr 16, 06:40 AM
 653           
 0
 11 Apr 16, 06:40 AM

পাটকল শ্রমিকদের বকেয়া বেতন দিতে নির্দেশ শেখ হাসিনার ।।

পাটকল শ্রমিকদের বকেয়া বেতন দিতে নির্দেশ শেখ হাসিনার ।।

নিউজ ডেস্কঃ পাটকল শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পহেলা বৈশাখের মধ্যে ৩০০ কোটি টাকা  পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়কে  নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই ৩০০ কোটি টাকাসহ সর্বমোট ১ হাজার কোটি টাকা পাট মন্ত্রণালয়কে দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বলেন, আপনারা পহেলা বৈশাখ পালন করবেন, পাটকল শ্রমিকরা রাস্তায় থাকবেন- এটা হয় না। দ্রুত এ টাকা দিয়ে দিন। পহেলা বৈশাখের আগেই যেন তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়। এছাড়া প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন