News71.com
 Bangladesh
 11 Apr 16, 07:55 AM
 615           
 0
 11 Apr 16, 07:55 AM

জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ ।। 

জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ ।। 

নিউজ ডেস্কঃ জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বিকেলে গণভবনে ঢাকা মহানগর, থানা ও ওয়ার্ডে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, কোথাও কোনো জঙ্গি তৎপরতা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ধরনের কোনো ঘটনা ঘটতে দেখলে জড়িতদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।

‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে শুধু বক্তৃতাই নয়, সামাজিক দায়িত্বও পালন করতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্ত‍ুত থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন