News71.com
 Bangladesh
 11 Apr 16, 08:09 AM
 643           
 0
 11 Apr 16, 08:09 AM

কিশোরগঞ্জের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচারাধীন ৫ আসামির রায় দেওয়া হবে যে কোনো দিন।।

কিশোরগঞ্জের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচারাধীন ৫ আসামির রায় দেওয়া হবে যে কোনো দিন।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের আইনজীবী শামসুদ্দিন আহমেদসহ পাঁচ আসামির যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা হবে যে কোনো দিন । প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ মামলা রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে ।

মামলার পাঁচ আসামির মধ্যে শামসুদ্দিন ছাড়া সবাই পলাতক। বাকি চারজন হলেন- শামসুদ্দিনের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন।

তাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আদালতে । শুনানিতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন ।

আসামি শামসুদ্দিনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মাসুদ রানা। পলাতক অপর চারজনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান শুনানিতে অংশ নেন ।

পরে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে ২৫ জন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষে কোনো সাক্ষী ছিল না । দুইদিন উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত রায় অপেক্ষমাণ রেখেছেন। এখন যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে ।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন গতবছর ১০ই মে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তিন দিন পর আদালত তা আমলে নেয় । অভিযোগ গঠনের মধ্য দিয়ে গতবছর ১২ই অক্টোবর ৫ আসামির যুদ্ধাপরাধের বিচার শুরু করে আদালত ।

অভিযোগ সাতটিঃ

অভিযোগ ১: ১৯৭১ সালের ১২ নভেম্বর দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার বিদ্যানগর ও আয়লা গ্রামের মোট আট জনকে হত্যা ও একজনকে আহত করা।

অভিযোগ ২: ১৩ নভেম্বর আয়লা গ্রামের মিয়া হোসেনকে হত্যা।অভিযোগ ৩: একই উপজেলার মো. আব্দুল গফুরকে অপহরণ করে ২৬ সেপ্টেম্বর খুদির জঙ্গল ব্রিজে নিয়ে হত্যা।

অভিযোগ ৪: ২৩ অগাস্ট করিমগঞ্জ উপজেলা ডাকবাংলোতে শান্তি কমিটির কার্যালয়ে আতকাপাড়া গ্রামে মো. ফজলুর রহমান মাস্টারকে অপহরণ, নির্যাতন ও হত্যা।

অভিযোগ ৫: ৭ সেপ্টেম্বর রামনগর গ্রামের পরেশ চন্দ্র সরকারকে হত্যা।

অভিযোগ ৬: ২৫ অগাস্ট পূর্ব নবাইদ কালিপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক ও রূপালীকে অপহরণ করে নির্যাতন ও হত্যা।

অভিযোগ ৭: ১৫ সেপ্টেম্বর আতকাপাড়া গ্রামে আক্রমণ করে ২০-২৫টি বাড়িতে অগ্নিসংযোগ।

Comments

AFJAL

2024-08-30 06:11:54 PM


এটা একটা মিথ্যা মামলা সব সাজানো, রাজনীতি শিকার ৯/১০বছর এর ছেলে কি করে লুটপাট হত্যা করে এটা কেউ বিশ্বাস করবে না,আমার মতে যুদ্ধ অপরাধী বানিয়ে যদি ৫ বছর এর ছেলেকে আসামি করে মামলা করে তাহলেও আইন বলবে সে অপরাধী, কারন হাসিনাকে খুশি করানোর জন্য এই সব মামলা, এর নিন্দা জানাচ্ছি এবং এই অন্দ আইন কে বলছি সঠিক করে আপনার বিবেক কে পশ্ন করেন, এই সকল মামলার বন্দী কে মুক্তি দেওয়ার দাবী করছি

AFJAL

2024-08-30 06:11:42 PM


এটা একটা মিথ্যা মামলা সব সাজানো, রাজনীতি শিকার ৯/১০বছর এর ছেলে কি করে লুটপাট হত্যা করে এটা কেউ বিশ্বাস করবে না,আমার মতে যুদ্ধ অপরাধী বানিয়ে যদি ৫ বছর এর ছেলেকে আসামি করে মামলা করে তাহলেও আইন বলবে সে অপরাধী, কারন হাসিনাকে খুশি করানোর জন্য এই সব মামলা, এর নিন্দা জানাচ্ছি এবং এই অন্দ আইন কে বলছি সঠিক করে আপনার বিবেক কে পশ্ন করেন, এই সকল মামলার বন্দী কে মুক্তি দেওয়ার দাবী করছি

AFJAL

2024-08-30 06:02:55 PM


এটা মিথ্যা মামলা ছিলো

নিচের ঘরে আপনার মতামত দিন