
নিউজ ডেস্কঃ দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠান একটা বিশাল ব্যাপার। কারণ আওয়ামী লীগের সম্মেলন মানেই বাংলাদেশের অস্তিত্বের বিষয় ।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ বিকেলে দলের ২০তম সম্মেলন উপলক্ষে সম্মেলন প্রস্তুতি ও উপ-কমিটি ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ।
সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠান একটা বিশাল ব্যাপার এবং আওয়ামী লীগের সম্মেলন মানেই বাংলাদেশের অস্তিত্বের বিষয়। ২০তম সম্মেলন এটা খুবই গুরুপ্তপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে । তারা চাচ্ছেন এ সম্মেলন উৎসবমুখর হোক ।