News71.com
 Bangladesh
 11 Apr 16, 11:57 AM
 668           
 0
 11 Apr 16, 11:57 AM

মোবাইল চুরির অভিযোগে এয়ারলাইন্স কর্মীর কারাদণ্ড ।।

মোবাইল চুরির অভিযোগে এয়ারলাইন্স কর্মীর কারাদণ্ড ।।

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো আমদানি বিল্ডিং এর গ্রিন চ্যানেল থেকে মোবাইল ভর্তি একটি কার্টন চুরির অভিযোগে নুরুল আমিন নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।

আজ সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন বিমানের কার্গো হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।

 বিমানবন্দরের কর্ম কর্তারা জানায়, বিমানবন্দরের কার্গো আমদানি বিল্ডিং গ্রিন চ্যানেলের গেট থেকে ২০ পিস মোবাইল ভর্তি একটি কার্টন নিয়ে ছাদে চলে যান কার্গো হেল্পার নুরুল আমিন। ছাদে মোবাইলের কার্টন খোলার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন বিমানের সিকিউরিটি সুপারভাইজার আবু সাইদ। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে কারাদণ্ড দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন