News71.com
 Bangladesh
 12 Apr 16, 01:10 AM
 708           
 0
 12 Apr 16, 01:10 AM

চট্টগ্রাম সদরঘাটে ট্রাকচাপায় এক যুবক নিহত ।।

চট্টগ্রাম সদরঘাটে ট্রাকচাপায় এক যুবক নিহত ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ২ নম্বর ঘাট এলাকায় ট্রাকচাপায় রাসেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে । নিহত রাসেল পুরাতন রেলওয়ে কোলনির বাসিন্দা শফিউল্লাহর ছেলে ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, সদরঘাট থানার ২ নম্বর ঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় রাসেল গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন