
আন্তর্জাতিক ডেস্ক : আজ মঙ্গলবার ভোরে ভয়াবহ আগুন লাগল মুম্বইয়ের ঠানে শহরের ভিওয়ান্ডি এলাকার একটি বহুতলের পোশাক কারখানায়। আশঙ্কা করা হচ্ছে বহুতলে আটকে রয়েছেন মহিলা ও শিশু-সহ প্রায় ১৫০ জন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকলের ৮টি ইঞ্জিন। জানলা দিয়ে সিঁড়ি লাগিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। কিন্তু কী ভাবে এই ভয়াবহ আগুন লাগল তার কারণ এখনও জানা যায়নি।