News71.com
 Bangladesh
 12 Apr 16, 02:29 AM
 750           
 0
 12 Apr 16, 02:29 AM

রিজার্ভ হ্যাকিংয়ে সাবেক গভর্নর আতিউর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট ।।

রিজার্ভ হ্যাকিংয়ে সাবেক গভর্নর আতিউর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরির ৮০০ কোটি টাকা ফেরত আনতে কেন প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট । এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল এক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন ।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন মো. ইউনূস আলী আকন্দ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন আজমানুল হোসেন কিউসি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ।

স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর, সাবেক গভর্নর আতিউর রহমানকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে ।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ৮০০ কোটি টাকা চুরি হওয়ার পর গত ২২শে মার্চ এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ইউনুস আলী । রিট আবেদেনে চুরি হওয়া টাকা উদ্ধার, সাবেক গভর্নর ড. আতিউর রহমানকে গ্রেপ্তার, এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, অর্থমন্ত্রী ও অর্থ সচিব নিয়োগে সার্চ কমিটি গঠনের নির্দেশনা চান এই আইনজীবী। পরে শুনানি করে আজ আদালত এ আদেশ প্রদান করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন